এছাড়া বল হাতে চমক দেখিয়েছেন খুলনা ন্যাশনাল হাই স্কুলের বাঁ-হাতি স্পিনার সাব্বির। খুলনা জেলা পর্যায়ের ম্যাচে ২২ রান খরচায় ৭ উইকেট নিয়েছেন খুদে স্পিনার।
স্কুল ক্রিকেটে সোমবার ২৪২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন হালুয়ারহাট স্কুলের আল ইমরান। একই স্কুলের তাইজুল ইসলামও ২১ রান খরচায় তুলে নেন ৬ উইকেট।
আর ইমরানের অতিমানবীয় পারফরম্যান্সে টেকনিক্যাল স্কুলকে ২৭৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে হালুয়ারহাট স্কুল।
শুরুতে আল ইমরানের ডাবল সেঞ্চুরিতে ব্যাটিংয়ে নেমে ৩৭৮ রানের পাহাড়সম স্কোর গড়ে হালুয়ারহাট। ১১৬ বলে ২৪২ রানের ইনিংস খেলেন আল ইমরান। ২৫ বাউন্ডারির সঙ্গে ১৬টি ছক্কা হাঁকান। মিডল অর্ডারে ৪২ রান যোগ করেন অলরাউন্ডার তাইজুল।
৩৭৯ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ১০২ রানে অলআউট হয়ে যায় টেকনিক্যাল স্কুল। তাইজুলের ৬ উইকেটের সঙ্গে ৩ উইকেট নেন ইমরান।