গত বছর পুনেতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার অপ্রত্যাশিত জয়ে ভূমিকা ছিল স্টিভেন স্মিথের ১০৯ রানের ইনিংস। আর এই ইনিংসই ছিল বছর সেরা টেস্ট ব্যাটিং পারফরম্যান্স। টেস্টে সেরা বোলিংয়ের পুরস্কার জিতেছেন নাথান লায়ন। বেঙ্গালুরুতে ৫০ রানে ৮ উইকেট নিয়েছিলেন।
ওয়ানডেতে সেরা ব্যাটিংয়ের তকমা পেয়েছেন পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি বিজয়ী ফখর জামান। জামানের অপরাজিত ১১৪ রানের ইনিংস এই পুরস্কার পেতে সহায়তা করেছে। একইভাবে ওয়ানডের সেরা বোলিং পারফরম্যান্সের পুরস্কারটিও গেছে পাকিস্তানে। মোহাম্মদ আমির জিতেছেন সেরা বোলিংয়ের অ্যাওয়ার্ড।
ক্রিকইনফোর অ্যাওয়ার্ড বিজয়ী যারা
১. সেরা টেস্ট ব্যাটিং পারফরম্যান্স-স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)
২. সেরা টেস্ট বোলিং অ্যাওয়ার্ড-নাথান লায়ন (অস্ট্রেলিয়া)
৩. ওয়ানডের সেরা ব্যাটিং পারফরম্যান্স-ফখর জামান (পাকিস্তান)
৪. ওয়ানডেতে সেরা বোলিং পারফরম্যান্স-মোহাম্মদ আমির (পাকিস্তান)
৫. সেরা অধিনায়ক-হিদার নাইট (ইংল্যান্ড)
৬. টি-টোয়েন্টির সেরা ব্যাটিং পারফরম্যান্স- এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)
৭. টি-টোয়েন্টির সেরা বোলিং পারফরম্যান্স-যুবেন্দ্র চাহাল (ভারত)
৮. বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার-কুলদীপ যাদব (ভারত)
৯. অ্যাসোসিয়েটদের মাঝে বর্ষসেরা বোলিং পারফরম্যান্স-রশিদ খান (আফগানিস্তান)
১০. অ্যাসোসিয়েটদের মাঝে বর্ষসেরা ব্যাটিং পারফরম্যান্স-কাইল কোয়েৎজার (স্কটল্যান্ড)