নিজেকে নির্দোষ দাবি করলেন বেন স্টোকস

বেন স্টোকসবর্তমানে নিউজিল্যান্ডে ইংল্যান্ডের হয়ে খেলছেন বেন স্টোকস। তাই আইনি লড়াইয়ের ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতেই পারেন! সোমবার ব্রিস্টল আদালতে সশরীরে থাকতে পারেননি। তার জন্যে বিশেষ সুবিধায় ভিডিও কনফারেন্সের আয়োজন করেছিলেন আদালত। আর সেখানেই জনসম্মুখে মারামারির অভিযোগ অস্বীকার করেছেন স্টোকস! একই সঙ্গে নিজেকে নির্দোষও দাবি করেছেন।

ব্রিস্টলে ২৫ সেপ্টেম্বর নাইটক্লাবের বাইরে ঘটে যাওয়া এই ঘটনায় জলঘোলা কম হয়নি। সিসিটিভি ফুটেজ বের হওয়ার পরই ইংল্যান্ড দলে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিলেন বেন স্টোকস। পট পরিবর্তনে বুঝাই যাচ্ছে ইংল্যান্ড তাদের অলরাউন্ডারকে ফিরে পেতে মরিয়া। তাই আপাতত শর্তবিহীন জামিনের জন্যে যোগ্য বিবেচিত হয়েছেন ২৬ বছর বয়সী ডারহ্যাম তারকা।

সেই ঘটনায় স্টোকসের কারণে একজনের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ রয়েছে। তার সঙ্গে অভিযুক্ত হিসেবে রয়েছেন আরও দুজন। এরা হলেন- রায়ান হ্যাল ও রায়ান আসলাম আলী। এই দুজনেও নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে অস্বীকার করেছেন।

আদালত মামলার পরবর্তী তারিখ ঠিক করেছেন ৬ আগস্ট। বোর্ড থেকে জানা গেছে, ওই সময় ভারতের বিপক্ষে চলমান লর্ডস টেস্টে থাকতে পারবেন না বেন স্টোকস।  মামলার এই কার্যক্রাম স্থায়ী হবে ৫ থেকে ৭ দিন। ভারতের বিপক্ষে ওই টেস্ট শুরু হবে ৯ আগস্ট।- বিবিসি, ক্রিকইনফো।