দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে টিম পেইনের অধীনে খেলবে পুরো দল। এ প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, ‘স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে কথা বলার পর তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। টিম পেইন নেতৃত্ব দেবেন এই দলকে।’
এর আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও হতাশা ব্যক্ত করেছেন বল টেম্পারিংয়ের ঘটনায়। বিষয়টি পুরো দলই অবগত ছিল বলে জানিয়েছেন স্টিভেন স্মিথ। ব্যানক্রফটকে এই অভিযোগে অভিযুক্তও করা হয়েছে।