হিলিতে স্বাধীনতা কাপ প্রমীলা ফুটবলে চ্যাম্পিয়ন গাইবান্ধা

হিলিতে স্বাধীনতা কাপ প্রমীলা ফুটবলে চ্যাম্পিয়ন গাইবান্ধা দিনাজপুরের হিলিতে অনুষ্ঠিত হলো মহান স্বাধীনতা কাপ প্রমীলা ফুটবল টুর্নামেন্ট। এতে ১-০ গোলে নারায়ণগঞ্জ প্রমীলা ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গাইবান্ধা প্রমীলা ফুটবল দল।

খেলার প্রথমার্ধে কোন পক্ষই গোল দিতে পারেনি। দ্বিতীয়ার্ধে গাইবান্ধা প্রমীলা ফুটবল দলের অধিনায়ক স্বপ্নার গোলে ঢাকার নারায়ণগঞ্জ প্রমীলা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গাইবান্ধা প্রমীলা ফুটবল দল। সেরা খেলোয়াড় নির্বাচিত হন গাইবান্ধা প্রমীলা ফুটবল দলের অধিনায়ক স্বপ্না।

হিলির নয়ানগর গ্রামবাসীর আয়োজনে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় নয়ানগর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এই প্রমীলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা দেখতে মাঠে বিপুল সংখ্যক নারী ও পুরুষ দর্শকের সমাগম ঘটে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী, আয়োজক কমিটির সভাপতি কাওসার আহম্মেদ, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ।