অবশ্য এই সমতায় অপরাজেয় থাকার রেকর্ড অটুট থাকলো লা লিগার এবারের মৌসুমে। খেলায় নিজেদের ছায়া হয়েই ছিল বার্সা। ৩৬ মিনিটে ভেসকেসের গোলে এগিয়ে যায় সেভিয়া। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুন করে সেভিয়া।
এক পর্যায়ে হারটাই চোখ রাঙাচ্ছিল বার্সাকে। কারণ দীর্ঘক্ষণ গোল খরায় ছিল কাতালানরা। অবশেষে ৮৮ মিনিটে লুই সুয়ারেস একটি গোল শোধ করলেও পরের মিনিটে বদলি হয়ে নামা মেসির গোলে সমতা নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা।
আর্জেন্টিনার হয়ে হ্যামস্ট্রিং চোটের কারণে দুই প্রীতি ম্যাচে ছিলেন না মেসি। তাই এই ম্যাচে শুরুর একাদশে রাখা হয়নি তাকে।
৩০ ম্যাচে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৭৬। ৬৪ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ।