মেঘালয়ের শিলংয়ে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিলেন সাবিনা খাতুন। সুযোগ পেলেই গোল করবেন। এমন প্রত্যাশা ছিল। যদিও প্রথমার্ধে তা হয়ে উঠেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পেতে সমস্যা হয়নি। ৪৭ মিনিটে সাবিনা খাতুনের গোলে সেথু এফসি এগিয়ে যায়। প্রতি আক্রমণ থেকে বাড়ানে বলে ডান দিক দিয়ে পোস্টে ঢুকেন। এরপর ডিফেন্ডারদের মাঝ দিয়ে বাঁপায়ের জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ডান প্রান্তের ক্রসে মনিষা বাঁ পায়ের জোরালো শটে গোল করে দলের জয়ে সহায়ক ভূমিকা পালন করেন।
এ নিয়ে সেথু এফসি তিন ম্যাচের দুটিতে জিতলো। আর সাবিনা টানা দুই ম্যাচে গোল করে দলের অন্যতম তারকা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।