সানরাইজার্সকে নিয়ে আশাবাদী সাকিব (ভিডিও)



অনুশীলনের ফাঁকে কথা বলছেন সাকিব আল হাসান। আইপিএলে এতদিন কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন সাকিব আল হাসান। এবার খেলছেন সানরাইজার্স হায়দরাবাদে। নতুন দলে অনুশীলনও শুরু করে দিয়েছেন।  যেই দল নিয়ে আশাবাদী বিশ্বসেরা অলরাউন্ডার।

সানরাইজার্স হায়দরাবাদের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘আশা করছি সমর্থকরা এবারও আমাদের সমর্থন করবে। এটাই বলতে পারি আমাদের দলটা অনেক ভালো এবং আশা করি আমরা অনেক দূর যেতে পারবো।’

অনুশীলনে ভালোভাবে মানিয়ে নিচ্ছেন সাকিব। ঘাম ঝরাচ্ছেন নেটে।  তাদের প্রথম ম্যাচ ৯ মার্চ রাজস্থান রয়্যালসের বিপক্ষে। এখন সামনে লক্ষ্য আত্মবিশ্বাসটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। একই সঙ্গে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হতে পারা, ‘অনুশীলন দারুণ হয়েছে। তবে অনুশীলনের আগে কিছুটা নড়বড়ে ছিলাম।  অনুশীলনের পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছি।’

৭ মৌসুম ধরে কেকেআরে খেলেছেন সাকিব। কিন্তু গতবার একটি ম্যাচ খেলতে পেরেছিলেন। এবার কেকেআর তাকে ছেড়ে দিলে সানরাইজার্স লুফে নেয় সাকিবকে। যার নেতৃত্বে রয়েছেন কেন উইলিয়ামসন।