ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার এবং বি-ট্র্যাক টেকনোলজিস এর চিফ কমার্শিয়াল অফিসার আবদুল মাবুদ।
১৬ টি দল ৪ টি গ্রুপে ভাগ হয়ে এই নক-আউট টুর্নামেন্টে প্রতিযোগিতা করে। শিখবে সবাই তাদের প্রথম ম্যাচে লেটস লারন কোডিংকে ৬ উইকেটে, কোয়ার্টার ফাইনালে নিউ হরাইজনকে ৯ উইকেটে এবং সেমি-ফাইনালে মির টেলিকমকে ৬ উইকেটে পরাজিত করে ফাইনালের টিকিট কেটেছে।
অন্যদিকে টিম ওয়ালটন ডিজি-টেক গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আজকের ডিলকে ৬ উইকেটে, কোয়ার্টার ফাইনালে র্যাংকসটেলকে ১৩৫ রান এবং সেমি-ফাইনালে স্মার্ট টেকনোলজিসকে ৬২ রানে পরাজিত করে ফাইনালে নাম লিখিয়েছে।