দুই অর্ধে ম্যানসিটির কাছে পাত্তা পায়নি সোয়ানসি। সিটির পক্ষে একটি করে গোল করেছেন সিলভা (১২ মি.), স্টারলিং (১৬ মি.), ডি ব্রুইন (৫৪ মি.), বারনারদো সিলভা (৬৪ মি.) ও হেসুস (৮৮ মি.)।
শিরোপা জয়ীদের ম্যাচের শুরুটাও হয়েছে রাজসিক। তাদের গার্ড অব অনার দেওয়া হয় ম্যাচে। একই সঙ্গে পুরো ম্যাচে ছিল ভক্তদের উল্লাস। উদযাপনের এমন সুযোগ পেয়ে অনেকে আনন্দে আত্মহারা হয়ে মাঠেও প্রবেশ করে ফেলেন।
এই জয়ে ৯০ পয়েন্ট নিয়ে রেকর্ডের হাতছানি সিটির সামনে। রেকর্ড করতে তারা মাত্র ৫ পয়েন্ট দূরে। ২০০৪-০৫ মৌসুমে চেলসি সেই রেকর্ডটি গড়েছিল। ব্লুজদের সংগ্রহ ছিল ৯৫। একই সঙ্গে এক মৌসুমে সর্বাধিক জয় ও গোলের রেকর্ডের পেছনেও ছুটছে সিটি।