ম্যাচের ১৫ মিনিটে ভয়ানক চোট পান অক্সলেড। চ্যালেঞ্জ করতে গিয়ে আঘাত পান হাঁটুতে। তাকে ব্যথায় কুঁকড়ে যেতে দেখা যাচ্ছিল। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। স্ক্যান রিপোর্ট আসার আগে তার অবস্থা যে খুব একটা ভালো নয় এমন কথাই জানিয়েছেন কোচ ইয়ুর্গেন ক্লপ, ‘স্ক্যানের আগে এটাই বলতে পারি খবর খুব একটা ভালো না। যার মানে হতে পারে তার চোট বিশাল ধাক্কার খবর।’
এই অবস্থায় কৌশলী হয়ে পরিস্থিতি সামলাতে চান লিভারপুল কোচ, ‘আমাদের কিছু খেলা এখনও বাকি। স্কোয়াডও খুব বেশি বড় করবো না। তাই পরবর্তী কয়েকটি খেলায় আমাদের আরও সৃষ্টিশীল হতে হবে।’
অক্সলেডের চোটের পর বদলি হয়ে মাঠে নামেন ওয়াইনালদাম। অক্সলেডের চোটে বড় ধাক্কা খেলো ইংল্যান্ডও। এই মিডফিল্ডারের ওপরই ভরসা করে আছে ইংলিশরা।