শুক্রবার বিকালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের উদ্বোধন করেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সভাপতি মাশরাফি বিন মর্তুজা।
‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ এর উদ্যোগে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ১৪ থেকে ১৬ বছর বয়সী প্রতিভাবান ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলোয়াড় তৈরির জন্য সম্প্রতি বাছাইয়ের এই কার্যক্রম শেষ হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, মুক্তিযোদ্ধা এসএ মতিন।