ভারতের বিপক্ষে ১৪ জুন অভিষেক টেস্ট খেলবে আফগানিস্তান। আর সেই টেস্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি নিচ্ছে আফগানরা।
দেরাদুনে খেলতে ইতোমধ্যে মাঠ ও অন্যান্য বিষয় পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান। দেশে ফেরার পর তার রিপোর্ট দেখে সন্তোষ প্রকাশ করেছে বিসিবি। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান এ প্রসঙ্গে জানান, ‘রিপোর্ট অনুযায়ী, মাঠ-হোটেলসহ সব কিছুই ভালো। অবশ্য হোটেল থেকে মাঠে যেতে ৪০–৪৫ মিনিট লাগে।’
বাংলাদেশ ও আফগানিস্তান একবারই টি-টোয়েন্টি খেলেছে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই ম্যাচে জিতেছিল বাংলাদেশ। বর্তমানে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এগিয়ে আফগানিস্তান। রয়েছে অষ্টম স্থানে। বাংলাদেশের অবস্থান দশম।