এতদিন জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করা লেম্যান এবার কাজ করবেন ন্যাশনাল পারফরম্যান্স প্রোগ্রামের আওতায়। সেখানে উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা বিকাশে সহায়তা করবেন। যদিও এখানে হেড কোচ ট্রয় কুলির অধীনে কাজ করবেন ৪৮ বছর বয়সী সাবেক ক্রিকেটার।
এর আগেও ন্যাশনাল ক্রিকেট সেন্টারে কাজ করেছেন লেম্যান। এখানে রায়ান হ্যারিস, ক্রিস রজার্স ও কুলির সঙ্গে কাজ করবেন। মূলত ন্যাশনাল পারফরম্যান্স প্রোগ্রামের আওতায় তার চুক্তি অক্টোবর পর্যন্ত থাকলেও এখানে ক্রিকেট অস্ট্রেলিয়ার উন্নয়নমূলক অন্যান্য কাজেও তিনি যুক্ত থাকবেন।