প্রথম সেমিফাইনালে ফরাশগঞ্জও সাডেন ডেথে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে নাম লেখায় ফাইনালে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে ফরাশগঞ্জের বিপক্ষে খেলবে আবাহনী।
শুক্রবারের সেমিফাইনালে ম্যাচের শুরু থেকে ভালো খেলেছিল আরামবাগ। যদিও গোলমুখ উন্মুক্ত করতে পারেনি দুই অর্ধে। ২১ মিনিটে এগিয়ে যাওয়ার সেরা সুযোগটি পেয়েছিল । ডান দিক থেকে আফজাল মিয়ার বাড়ানো ক্রসে ফরোয়ার্ড রফিকুল ইসলাম রুমন হেড নিয়েছিলেন। দিনটা যে আরামবাগের ছিল না। অল্পের জন্য বলটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ৩৪ মিনিটে আবারও সুযোগ পায় আরামবাগ। ডি বক্সের জটলার মধ্যে থেকে ফাহিদ উদ্দিন লক্ষ্যভেদের চেষ্টা করেও পারেননি।
উল্টো দিকে বেশির ভাগ সময় ছায়া হয়ে থাকা আবাহনী প্রথমার্ধের যোগ করা সময়েই বলার মতো প্রথম সুযোগ পেয়েছিল। কিন্তু ডি বক্সের একটু ওপর থেকে দীপক রায়ের ফ্রি কিক রক্ষণদেয়ালের ওপর দিয়ে জমা পড়ে সোজা গোলরক্ষকের গ্লাভসে।
দ্বিতীয়ার্ধেও হতাশা অব্যাহত থাকে দু’দলের। নির্ধারিত সময়ে গোলের দেখা না পাওয়ায় যোগ করা সময়েও কোনও ফল আসেনি। তাই ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে।
৫ শটের টাইব্রেকার শেষ হয় ৩-৩ সমতায়। আরামাবগের হাসিবুল ইসলাম, ফাহিম উদ্দিন সোহেল ও সোহেল রানা বাবু লক্ষ্যভেদ করেন। আবাহনীর হয়ে দীপক, শাহিন আলম ও রফিকুল ইসলাম সুমন গোল করেন।
সাডেন ডেথেও নাটকীয়তার জন্ম দেয় দুই দল। আরামবাগের মারুফ হোসেন, রাজন হাওলাদার এবং আবাহনীর রিমন হোসেন, নাজমুল হোসেন আকন্দ গোল করলে স্কোর লাইন হয় ২-২। এরপরে খেই হারিয়ে ফেলে আরামবাগ। মোহাম্মদ সাগর দুর্বল শটে বলে তুলে দেন আবাহনী গোলরক্ষকের হাতে। পরে ওমর ফারুক মিঠু জাল কাঁপালে ফাইনালে ওঠার আনন্দে মাতে আবাহনী।