পিএসজির কোচ তুখেল

নতুন কোচ তুখেল

প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন থমাস তুখেল। ফরাসি ক্লাবের হয়ে আগামী দুই বছর ডাগআউট সামলাবেন ৪৪ বছর বয়সী বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক এই কোচ।

ঘরোয়া ফুটবলে ট্রেবল জয়ের পর চুক্তি আর বাড়াতে রাজি হননি উনাই এমেরি।  তাই এক বছর সাইড লাইনে থাকা তুখেলকেই নিয়োগ দেয় পিএসজি।

গত বছরের মে মাসে বরুসিয়া থেকে সরে দাঁড়ান তুখেল। এর আগে ২০১৫ সালে ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হিসেবেই সেখানে যোগ দিয়েছিলেন। তাই নতুন করে পিএসজিতে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন , ‘আনন্দ, গর্ব ও অনেক উচ্চাকাঙ্ক্ষা নিয়েই আমি এই দারুণ একটি ক্লাব পিএসজিতে যুক্ত হতে যাচ্ছি।’

ক্লাবের তারকা খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তুখেল। সেই অনুভূতি প্রকাশ করলেন এভাবেই, ‘অসাধারণ সব খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। যারা প্রত্যেকেই এই গ্রহের সেরা খেলোয়াড়।’