মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে উইনিপেগ হকসের হয়ে খেলবেন ওয়ার্নার। টুর্নামেন্ট শুরু হবে ২৮ জুন। চলবে ১৫ জুলাই পর্যন্ত। আইকন ক্রিকেটার হিসেবে থাকা স্মিথ খেলবেন টরোন্টো ন্যাশনালসের হয়ে। এই টুর্নামেন্টের পরেই অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে ক্লাব ক্রিকেটে খেলবেন অস্ট্রেলিয়ার সাবেক ডেপুটি অধিনায়ক। তার সঙ্গে সেখানে খেলবেন ক্যামেরন ব্যানক্রফট। সেখানে তারা ডারউইনের সীমিত ওভারের টুর্নামেন্ট স্ট্রাইক লিগে অংশ নেবে। ব্যানক্রফট সেখানে পুরো টুর্নামেন্ট খেলতে চুক্তিবদ্ধ হলেও ওয়ার্নার খেলবেন দুটি ম্যাচ।
মার্চে দক্ষিণ আফ্রিকায় টেম্পারিং কাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে নিষিদ্ধ হয়েছেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। স্মিথ-ওয়ার্নার ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন ১২ মাস। ব্যানক্রফট পেয়েছেন ৯ মাসের নিষেধাজ্ঞা। -ক্রিকইনফো।