নির্বাচক এড স্মিথও রয়েছেন তোপের মুখে। ঘরোয়া ক্রিকেটে না খেলে রশিদের ডাক পাওয়াটা ছিল ব্যতিক্রমী। তাতে কাউন্টি ক্রিকেটের কাঠামোকে অসম্মান করা হয়েছে বলেই মত মাইকেল ভনের। টেলিগ্রাফের কলামে তিনি লিখেছেন, ‘আমাদের কাউন্টি মানেই হলো ক্রিকেটারদের ফিনিশিং স্কুল। মনে হচ্ছে এটা এখন আর গুরুত্ব বহন করে না, এর কোনও যোগসূত্র নেই।’
এর জবাবে রশিদ অবশ্য সরাসরি বলেছেন, ‘ওরা হতাশ হতেই পারে। তবে আমার মনে হয় বিষয়গুলো আরও বেশি সুন্দর হতো যদি প্রধান নির্বাহী অথবা হেড কোচ এ নিয়ে কথা বলতেন।’
আদিল রশিদের ডাক পাওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন খোদ তার কাউন্টি ইয়র্কশায়ারের প্রধান নির্বাহী মার্ক আর্থার। বলেছেন, ‘আমরা বিস্মিত হয়েছি এই খবর শুনে। লাল বলে না খেলেও এই মৌসুমে আদিলকে ডাকা হয়েছে।’ এর জবাবে আদিলের মন্তব্য, ‘আমি ভুল করেছি বলে মনে হয় না। আর ইয়র্কশায়ারেরও এভাবে ক্ষুব্ধ হওয়ার কারণ দেখি না।’