ওয়েস্ট লন্ডনে এমন অস্বাভাবিক অবস্থায় গাড়ি চালাতে দেখে তাকে অনুসরণ করে থামিয়ে দেন কর্মরত স্থানীয় পুলিশ কর্মকর্তা। আইন ভাঙার অপরাধে আদালতে যেতে হচ্ছে ক্লাবের হয়ে ২৫৬ ম্যাচ খেলা এই গোলকিপারকে। আপাতত জামিনে মুক্ত রয়েছেন লরি।
ফরাসি গোলকিপারের অপরাধ প্রসঙ্গে মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র জানান, ‘উগো লরির বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। আপাতত জামিনে মুক্ত থাকলেও তাকে আগামী ১১ সেপ্টেম্বর ওয়েস্ট মিন্সটার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে বলা হয়েছে।’
ইতোমধ্যে চলমান প্রিমিয়ার লিগে জয়ে দিয়ে যাত্রা শুরু করেছে তার দল টটেনহাম। নিউক্যাসলের বিপক্ষে তারা জিতেছে ২-১ গোলে। আগামী সোমবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মুখোমুখি হবে টটেনহাম হটস্পার।