উয়েফার বর্ষসেরা মদরিচ

উয়েফার বর্ষসেরা লুকা মদরিচ।রোনালদো নন, এবারে উয়েফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লুকা মদরিচ। ক্রিস্তিয়ানো রোনালদো ও মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে জিতেছেন বর্ষসেরার পুরস্কার। বৃহস্পতিবার উয়েফার ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হয় তার নাম।

এবার ব্যক্তি সাফল্যে রিয়াল মাদ্রিদেরই জয়জয়কার। গতবার ক্রিস্তিয়ানো রোনালদো বর্ষসেরা হলেও এবার তাকে পেছনে ফেললেন সাবেক ক্লাব সতীর্থ মদরিচ। কেইলর নাভাস হয়েছেন বর্ষসেরা গোলকিপার। অপরদিকে সেরা ডিফেন্ডার হয়েছেন সের্হিও রামোস। এছাড়া সবচেয়ে নজরকাড়া মিডফিল্ডারের পুরস্কারটিও জিতেছেন ক্রোয়েশিয়ার লুকা মদরিচ।

কোচ ও সাংবাদিকদের সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রথমবারের মতো পুরস্কারটি জিতেছেন বিশ্বকাপে গোল্ডেন বল পাওয়া এই তারকা। পুরস্কার জিতে তা উৎসর্গ করেছেন কোচ ও সতীর্থদের, ‘আমার এই অর্জন কোচ ও সতীর্থদের উৎসর্গ করছি। কারণ তারা ভালো সময়ের পাশাপাশি বাজে সময়েও পাশে ছিল। এটা তাদের জন্যেই।’