বার্নলিকে ২-০ গোলে হারানোর পর এমন গুজবের সত্যতা নিয়ে প্রশ্ন করা হয় মরিনহোকে। স্বভাবসুলভ কাঠিন্যতা ধরে রেখে তিনি বলেন, ‘ক্রিস্তিয়ানো রোনালদোর নাম কখনই আলোচনার টেবিলে ছিল না। ম্যানইউতে রোনালদো আসবে কি, আসবে না-এ নিয়েও টেবিলে কোনও আলোচনা হয়নি।’
রিয়াল মাদ্রিদের যোগ দেওয়ার আগে ২০০৯ পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডেই ছিলেন জুভেন্টাসের নতুন প্রাণভোমরা। আর রিয়ালে এই রোনালদোরই কোচ ছিলেন স্বদেশি হোসে মরিনহো। নতুন করে এক সঙ্গে খেলার সুযোগ না হলেও চ্যাম্পিয়নস লিগে ভিন্ন ক্লাবের হয়ে মুখোমুখি হবেন দুজন।