লাহোরে অনুশীলন ক্যাম্পে এশিয়া কাপে নিজেদের লক্ষ্যের কথা জানান সরফরাজ। তিনি জানান, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে আমরা এই ধারাবাহিকতা ধরেই এগিয়েছি। তাতে ধরাশায়ী করেছি শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে। এশিয়া কাপেও আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে মোমেন্টাম মুঠোয় পেতে চাই। যাতে করে ভারতের বিপক্ষে পুরো প্রস্তুতিটা নিয়ে নামতে পারি।’
টুর্নামেন্টের উদ্বোধনের তিন দিন পর চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। দ্বিপক্ষীয় সিরিজে সচরাচর দেখা হয় না দুই দেশের। তাই টুর্নামেন্টের ‘হক কেক’ এই দুই দেশের লড়াই। সেই গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে ভাবছেন পাকিস্তান অধিনায়কও, ‘ভারতের বিপক্ষে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে যা হয়েছে সেটা অতীত। এটা প্রায় দেড় বছর আগের ঘটনা। সব পেশাদার দল অতীতকে পেছনে ফেলে সামনে তাকিয়ে থাকে। আমরা তেমনটাই করবো।’