এমন মন্তব্য করার কারণ বেশ কিছু ম্যাচের আগে মানসিকভাবে অনেক নড়বড়ে থাকতে দেখা গেছে মেসিকে। অনেক গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাকে বমি করতেও দেখা গেছে। তাই মেসিকে আর ফুটবল ঈশ্বরের মতো দেখা উচিত নয় বলেই মত ম্যারাডোনার, ‘মেসিকে আর ঈশ্বরের মতো ভাবা ঠিক না। কারণ ও যখন বার্সার হয়ে খেলে তখনই সে মেসি আর যখন আর্জেন্টিনার হয়ে খেলে তখন সে অন্য মেসি।’
জাতীয় দল থেকে বর্তমানে ইচ্ছেকৃত বিশ্রামে আছেন মেসি। বর্তমানে তাকে বিরক্ত করাটা উচিত হবে না বলে জানালেন ২০১০ সালে আর্জেন্টিনার কোচ থাকা ম্যারাডোনা, ‘আমি হলে কখনও তাকে এখন ডাকতাম না। তার ওপর থেকে আমাদের চাপটা সরিয়ে নেওয়া উচিত।’-ইএসপিএন।