ইতালির জয়ে পোল্যান্ডের অবনমন

ইতালির জয় উদযাপন।দায়িত্ব নেওয়ার পর থেকে ইতালির হয়ে জয়ের দেখা পাচ্ছিলেন না কোচ রবের্তো মানচিনি। উয়েফা নেশন্স লিগে এসে সেই খরা কাটিয়েছে তার শিষ্যরা। লিগ এ-তে গ্রুপ তিন-এর ম্যাচে পোল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ইতালি।

জয়টা আত্মবিশ্বাসের জ্বালানি যোগান দেবে মানচিনির ইতালিকে। এই মৌসুমে প্রতিযোগিতামূলক ম্যাচে একটিও জয়ের দেখা পায়নি আজ্জুরিরা। এমনকি নেশন্স লিগে এটাই তাদের প্রথম জয়।

ইনজুরি সময়ের শেষ মুহূর্তে নাটকীয়ভাবে ক্রিস্তিয়ানো বিরাঘির হেড না হলে পয়েন্ট ভাগাভাগি করেই থাকতে হতো দুই দলকে। আর শেষ মুহূর্তের সেই হেডেই ভাগ্য ফেরে ইতালির। ৯০+২ মিনিটে হেড করে গোলটি করেন ক্রিস্তিয়ানো বিরাঘি।

গ্রুপে এখনও জয়হীন পোল্যান্ড। গ্রুপে সবার নিচে তারা। আর তিন খেলায় ইতালির সংগ্রহ ৪ পয়েন্ট। অপর দিকে গ্রুপে পর্তুগাল রয়েছে শীর্ষে। যারা এখনও গ্রুপ সেরা হওয়ার দৌড়ে এগিয়ে। মৌসুমে শেষে সেমিতে যাওয়ার দৌড়েও এগিয়ে তারা। তাদের সংগ্রহ দুই ম্যাচে ৬ পয়েন্ট।  আর তিন খেলায় ১ পয়েন্ট নিয়ে অবনমন হচ্ছে পোল্যান্ডের। তারা দ্বিতীয় বিভাগের লিগ বি-তে চলে যাবে পরের মৌসুমে।