ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, রাব্বির অভিষেক

টসের ছবি।চেনা প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অভিষেক হচ্ছে ফজলে রাব্বির।

অনেক দিন পরেই দেশের মাটিতে সিরিজ খেলতে নামছে স্বাগতিকরা। সেই ফেরাটায় অবশ্য চোট জর্জর থাকছে বাংলাদেশ। সাকিব-তামিম নেই। মুশফিক-মাশরাফি মাত্রই চোট সারিয়ে ফিরেছেন। মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য পাজরের চোটে ভুগেছেন মাসের শুরুতে। দলে প্রথম ম্যাচের আগে রুবেল হোসেনের ফিটনেস নিয়ে শঙ্কা ছিলো। জ্বর থেকে মাত্র সেরে ওঠায় এই ম্যাচে রাখা হয়নি রুবেলকে।তার বদলে সাইফউদ্দীন রয়েছেন দলে।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সিফাস ঝুয়াও, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেলর, শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্র্যান্ডন মাভুতা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।