তরুণ পেসার সাউফউদ্দিনকে আনা হলে তিনি অধিনায়কের আস্থার প্রতিদান দেন প্রথম ওভারেই। তার শুরুর ওভারে মুশফিককে ক্যাচ দিয়ে ১৪ রানে ফেরেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। জিম্বাবুয়ের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেটে ১৮ রান।
ব্যাট হাতে বাজে সময় কাটানো মাসাকাদজা ঠিক মতো ব্যাট করতে পারছিলেন না এই ম্যাচেও। সাইফের ওভারে তার ফুট ওয়ার্কেও সমস্যা হচ্ছিলো। যার প্রমাণটা পাওয়া গেলো পঞ্চম বলে। ড্রাইভ করতে গেলে ব্যাটের কোনায় লেগে তা জমা পড়ে মুশফিকের হাতে। ক্রিজে আছেন ঝোয়াও (৪) ও ব্রেন্ডন টেলর (০)।