বৃহ্স্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে পর পর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। প্রথম সেমিফাইনালে ঢাকা ও রাজশাহীর মধ্যে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। শুটআউটে রাজশাহী ৬-৫ গোলে জিতে ফাইনাল নিশ্চিত করে। ম্যাচ সেরা বিজয়ী দলের আদনান হোসেন মাহিন।
অন্য সেমিফাইনালে রংপুর বিভাগ ১-০ গোলে জিতেছে খুলনা বিভাগের বিপক্ষে। দলের হয়ে জয়সুচক গোলটি করেছেন শামীম ইসলাম। তবে ম্যাচ সেরা দ্বীপক রায়।