দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চল
৫ উইকেটে ১৮০ রান নিয়ে দিন শুরু করা মধ্যাঞ্চল পুঁজিটা খুব বেশি বড় করতে পারেনি। শুভাগত হোমের ওপরই নির্ভর করছিলো মূল প্রতিরোধ। দলীয় ২১৮ রানে শুভাগত ফিরলে পরের ব্যাটসম্যানরা লম্বা ইনিংস উপহার দিতে ব্যর্থ হন। ৭১ রান করে রাব্বির বলে ফেরেন শুভাগত। মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসে ২৬৯ রানে গুটিয়ে গেলে ১৩৪ রানের লক্ষ্য পায় দক্ষিণাঞ্চল। দক্ষিণাঞ্চলের হয়ে ৪টি করে উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি ও মেহেদী হাসান।
ওপেনার এনামুল হকের অপরাজিত ৮৬ রানের সুবাদেই ৩ উইকেট হারিয়ে জয় পায় দক্ষিণাঞ্চল।
পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চল
৯০ রান নিয়ে দিন শুরু করা পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৪ উইকেটে ৩৬২ রান তুলে। ডাবল সেঞ্চুরির কাছে চলে গিয়েছিলেন মুমিনুল হক। ১৯৪ রান করে ফেলা এই ব্যাটসম্যানকে ডাবল বঞ্চিত করেন তানবীর হায়দার। এছাড়া ৮৩ রান আসে মাহমুদুল হাসানের ব্যাট থেকে।
জবাবে উত্তরাঞ্চলের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৫২ রান। সেই লক্ষ্যে শেষ দিনে ১৬ ওভার ব্যাট করার সুযোগ পায় উত্তরাঞ্চল। তারা ১ উইকেটের বিনিময়ে করে ১১৬ রান। ৫১ রানে অপরাজিত থাকেন জুনায়েদ সিদ্দিক ও ৫০ রানে ফরহাদ হোসেন।