দ্বিতীয় দিন ল্যাথাম-উইলিয়ামসনের দাপট

ল্যাথামের সেঞ্চুরি উদযাপন।নিউজিল্যান্ডে শ্রীলঙ্কার দুটি জয়ের একটি এসেছিলো বেসিন রিজার্ভে। এখানে চলমান সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন পর তেমন কিছুর সম্ভবনা প্রায় শূন্য! প্রথম দিনে কিউইদের বোলারদের দিনে সংগ্রাম করতে হয়েছে শ্রীলঙ্কাকে। দ্বিতীয় দিনটা পুরো উল্টো। আধিপত্যে দিন শেষ করেছে স্বাগতিক ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে তারা করেছে ২ উইকেটে ৩১১ রান।

গতকাল শ্রীলঙ্কার প্রথম ইনিংসে নিরোশান ডিকবেলার প্রতিরোধ ছিলো বলে তাদের অলআউট করতে পারেনি নিউজিল্যান্ড। এদিন ব্যাট করতে নামলে আর সাত রান যোগ করার সুযোগ পায় লঙ্কানরা। ডিকবেলা ৮০ রানে অপরাজিত ছিলেন ঠিক, তবে অপরপ্রান্তে থাকা লাহিরু কুমারাকে সাজঘরে ফিরিয়ে তাদের ইনিংসের ইতি ঘটান সাউদি। এতে ২৮২ রানেই শেষ হয় সফরকারীদের প্রথম ইনিংস।টিম সাউদি ৬ উইকেট নেন নিউজিল্যান্ডের হয়ে।

জবাবে নিউজিল্যান্ড খেলতে নামলে ৫৯ রানে প্রথম উইকেটটি হারায় রাভাল ফিরলে। পরের উইকেটে প্রতিরোধ গড়েই খেলেন টম ল্যাথাম ও অধিনায়ক কেন উইলিয়ামসন। সেঞ্চুরির কাছে থাকা কেনকে ৯১ রানে রাজিথার ক্যাচ বানান ডি সিলভা। তবে অপরপ্রান্তে কেনের তুলনায় ধীর স্থির থেকে খেলতে থাকেন টম ল্যাথাম। লম্বা ইনিংস খেলার পথে আছেন। ব্যাট করছেন ১২১ রানে। তার সঙ্গে ৫০ রানে দিন শেষ করেছেন রস টেলর। কিউইরা দিন শেষে এগিয়ে ২৯ রানে।