টস জিতে বোলিংয়ে খুলনা টাইটানস

KT-v-RR.jpgমিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় দিনে খেলতে নামছে খুলনা টাইটানস। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

গত দুই আসরে সেরা চারে খেললেও ফাইনালে উঠতে পারেনি খুলনা। এবার সব হতাশা মুছে ফেলে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে দলটি। অপর দিকে গতকাল উদ্বোধনী ম্যাচে হার দিয়ে যাত্রা শুরু করেছে রংপুর রাইডার্স। বিকেল ৫টা ২০ মিনিটে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।

খুলনা টাইটানস: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, কার্লোস ব্র্যাথওয়েট, আলী খান, জহির খান ও পল স্টারলিং।

রংপুর রাইডার্স: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী মারুফ, অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, রাইলি রোসো, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, সোহাগ গাজী, নাজমুল ইসলাম ও শফিউল ইসলাম।