বিশাল লক্ষ্য পেয়ে খুলনার শুরুটা আশা জাগানিয়া ছিলো না। বল হাতে সফলতা দেখালেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ওপেনার পল স্টার্লিং। মাত্র ১ রানে ঢাকা অধিনায়ক সাকিবের ঘূর্ণিতে রাসেলকে ক্যাচ দিয়ে ফেরেন।
জুনায়েদ সিদ্দিক হাত খুলে খেলতে থাকেন অপর প্রান্তে। তাতে শুরুর বিপদ সামাল দেওয়া গেছে স্কোর বোর্ড সমৃদ্ধ করতে পেরে। অপর প্রান্তে থিতু হননি উইকেটকিপার জহুরুল ইসলাম। নারিনের ঘূর্ণিতে রুবেলকে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র ১ রানে। পরের ওভারে জুনায়েদকে বিদায় দেন সাকিব। তার ঘূর্ণিতে স্লগ সুইপ খেলতে গিয়ে ধরা পড়েন মিজানুর রহমানের হাতে। দ্রুত উইকেট পতনে চাপে পড়ে যাওয়া খুলনার বিপদ আরও বেড়ে যায় অধিনায়ক মাহমুদউল্লাহর বিদায়ে। শুভাগতের স্পিনে পুল করেছিলেন ডিপ মিড উইকেটে। ক্যাচ লুফে নেন পোলার্ড।
এর আগে টস হেরে ৬ উইকেটে ১৯২ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস।