চিটাগংয়ের বিপক্ষে রানের পাহাড় রাজশাহীর

A13T2187বিপিএলে চট্টগ্রাম পর্বে আবারও স্বাগতিক চিটাগং ভাইকিংসের মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস। টস হেরে ব্যাট করে রানের পাহাড় গড়েছে মেহেদী হাসান মিরাজের দল। ৫ উইকেটে করেছে ১৯৮ রান।

ঢাকায় এই রাজশাহীর বিপক্ষে টস জিতে বোলিং নিয়েও জয় পেয়েছে চিটাগং ভাইকিংস। এই ম্যাচে একই কৌশলের পথে হেঁটেছে চিটাগং। তবে এবার তাণ্ডব চালিয়েছেন রাজশাহীর ব্যাটসম্যানরা।

সৌম্য সরকার ও জনসন চার্লসের ঝড়ো সূচনায় ৬ ওভারে স্কোর বোর্ডে জমা পড়ে ৫০ রান। ষষ্ঠ ওভারে সৌম্যকে ফিরিয়ে জুটি ভাঙেন খালেদ। রানের চাকা সচল রাখতে পরে ভূমিকা রেখেছেন চার্লস ৪৩ বলে ৫৫ রান তোলে। ৫টি চার ও ২ ছক্কা হাঁকানো এই ওপেনার যখন ফেরেন তখন দলীয় স্কোর ১৫ ওভারে ১৪৮। তার আগে ইভান্স ফেরেন ২৯ বলে ৩৬ রান করে।

এরপরেও রাজশাহীর তাণ্ডব থামাতে পারেনি চিটাগং। রান পাহাড় গড়তে ঝড় তুলে খেলতে থাকেন রায়ান টেন ডেসকাটে। ১২ বলে ৪ ছক্কায় তোলেন ২৭ রান। তার বিদায়ের পর শেষ দিকে মিনি ঝড় তোলেন জোনকার। ১৭ বলে ৩টি ছক্কা আর একটি চারে করেন ৩৭ রান। ছোট ছোট এই ঝড়ো ইনিংসেই রাজশাহী ৫ উইকেটে তুলে ১৯৮ রান।