১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পুরান ঢাকার দলটি সবার উপরে। এছাড়া পুলিশ এফসি ও অগ্রণী ব্যাংক সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তারপরেই। মিরোনার কোচিংয়ে খেলা ঢাকা সিটি এফসি আছে চতুর্থ স্থানে। তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট।
আজ প্রথম পর্বের শেষ দিনে ম্যাচ হয়েছে একটি। তাতে ওয়ারী ২-১ গোলে হারিয়েছে ইয়ংমেন্স ফকিরেরপুলকে। কাল শুক্রবার থেকে মধ্যবর্তী দলবদল শুরু হবে। দলবদল শেষে লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে ৯ এপ্রিল। এই লিগ থেকে দুটি দল উঠবে প্রিমিয়ারে। আর দুটি দল নেমে যাবে নিচের স্তরে।