এই জয়ের ফলে বিশ্বকাপে এই মুহূর্তে প্রোটিয়াদের বিপক্ষে এশিয়ার শ্রেষ্ঠত্ব এখন শুধু বাংলাদেশের কাছে! আর তাহলো বিশ্বকাপে একমাত্র বাংলাদেশই প্রোটিয়াদের সর্বাধিক দুইবার হারানোর কৃতিত্ব দেখিয়েছে। অন্যতম পরাশক্তি ভারত হারাতে পেরেছে একবার। ৪ ম্যাচে হার তিনটিতেই। আর বাংলাদেশ ৪ বার মুখোমুখি হয়ে জয় পেয়েছে দুটিতে, হার দুটি।
স্মৃতির পুকুরে ঢিল ছুড়লে এখনও আলোড়ন তুলে ২০০৭ বিশ্বকাপের সেই জয়। সেবার অসাধারণ নৈপুণ্য দেখানো বাংলাদেশের জয়টা ছিলো আরও অপ্রত্যাশিত। তাই সেই জয়ে উল্লাসের মাত্রা ছিলো কল্পনার বাইরে। ওয়েস্ট ইন্ডিজে প্রোটিয়াদের ৬৭ রানে হারিয়েছিলো বাংলাদেশ।
এবারের বিশ্বকাপে অবশ্য পরিস্থিতি ভিন্ন। ধীরে ধীরে সমীহ জাগানো শক্তি এখন বাংলাদেশ প্রোটিয়াদের হারিয়েছে দাপুটে ভঙ্গিতে। ২১ রানে হারিয়ে এশিয়ার দল গুলোর মাঝে নিজেদের ভিন্নভাবে জানান দিয়েছে তারা।
বিশ্বকাপে প্রোটিয়াদের সর্বাধিক হারানো দলটা হলো নিউজিল্যান্ড। ৭ ম্যাচে কিউইদের জয় ৫টিতে, হার দুটি।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে সর্বাধিক ম্যাচে হারানো দল
দল ম্যাচ জয় পরাজয়
নিউজিল্যান্ড ৭ ৫ ২
ইংল্যান্ড ৭ ৪ ৩
অস্ট্রেলিয়া ৫ ৩ ১ (টাই ১)
বাংলাদেশ ৪ ২ ২
ওয়েস্ট ইন্ডিজ ৬ ২ ৪
ভারত ৪ ১ ৩