বাংলাদেশের দুশ্চিন্তা বাড়াচ্ছেন রয়-বেয়ারস্টো

সাকিবের প্রতিক্রিয়াই বলে দিচ্ছে দুই ওপেনার দুশ্চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশের। ছবি-রয়টার্স।বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ম্যাচে সাবধানি শুরু করেছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে জেতার পর পাকিস্তানের বিপক্ষে হেরে চাপে রয়েছে স্বাগকতিকরা। শুরুর ৫ ওভারের ব্যাটিংয়ে তাই খুব সাবধানি ভঙ্গিতে খেলেছে ইংল্যান্ড। সময় গড়াতে গড়াতে ধীরে ধীরে চেনা ছন্দে ফিরেছে স্বাগতিকরা। জেসন রয়ের দ্রুত গতির হাফসেঞ্চুরিতে ১৭ ওভারে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে বিনা উইকেটে ১১২ রান।

হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন রয়।কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস জিতেও ইংল্যান্ডকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। শুরুর দিকের আক্রমণাত্মক বোলিংয়ে চেপে ধরার কৌশলে ছিলো মাশরাফিরা। ধীরে ধীরে সেই চাপ থেকে নিজেদের মুক্ত করে নেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। উদ্বোধনী জুটিতে উঠেছে ১১২ রান। ৫৯ বলে ৬৮ রানে ব্যাট করছেন রয় আর অপরপ্রান্ত ধরে খেলছেন জনি বেয়ারস্টো। ব্যাট করছেন ৪১ রানে। দুই ওপেনারের ভীষণ প্রতিরোধ তাই দুশ্চিন্তাই বাড়াচ্ছে বাংলাদেশের।

সাকিব আল হাসান আক্রমণের শুরুতে এসে ইংলিশদের ঘূর্ণি জালে ফেলবার চেষ্টা করেছেন। তবে সাবধানি ইংলিশরা তা এড়িয়ে চলবার চেষ্টা করেছে। মাশরাফি, সাইফউদ্দিনরা আক্রমণে এলেও সাফল্য পাননি ওপেনারদের সামনে।