লর্ডসে ম্যাচের আগে শহীদ আফ্রিদি বলেছেন, ‘আমার কাছে মনে হচ্ছে, এই বিশ্বকাপে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। তাই তাদের হাল্কা ভাবে নেওয়ার সুযোগ নেই। বরং এই ম্যাচে তারা পাকিস্তানকে ভোগাতে পারে। কঠিন একটা ম্যাচ হবে।’
পাকিস্তানের পরের ম্যাচের দিকে দৃষ্টি দেওয়ার আহ্বান সাবেক এই অল রাউন্ডারের। যাতে করে শেষ ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নিতে পারে সরফরাজ-ইমাদ ওয়াসিমরা। তার মন্তব্য, ‘খেলোয়াড়দের উচিত নিজেদের খেলার দিকে দৃষ্টি দেওয়া। যাতে করে শেষ ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেওয়া যায়। এই জন্য তাদের উচিত ইতিবাচক ক্রিকেট খেলা এবং নিজেদের শক্তিমত্তা দেখানো।’