বাংলাদেশের লড়াকু মানসিকতার প্রশংসায় কোহলি

icc-cricket-world-cup-england-v-india_c923d4d4-9bab-11e9-abeb-d862b82ea15fবিশ্বকাপে ভারতের বিপক্ষে মাত্র ২৮ রানে হেরেছে বাংলাদেশ। সাকিব আল হাসান ৬৬ রানের ইনিংস খেলে ফিরে গেলেও শেষ দিকে ৩৮ বলে ৫১ রানের লড়াকু ইনিংস উপহার দিয়ে অপরাজিত ছিলেন সাইফউদ্দিন। তাতে ভারতের জয়টা হয়েছে কষ্টসাধ্য। ম্যাচের পর এমন লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

ম্যাচের পর বিরাট কোহলি বলেছেন, ‘বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলেছে। তারা যে লড়াইটা করেছে সেটার কৃতিত্ব দিতেই হয়। আমাদের জিততে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। তবে আমরা সেমি নিশ্চিত করতে পারায় আনন্দিত।’

মোস্তাফিজের কাটারে শেষ দিকে পুরোপুরি পরাস্ত হয়েছে ভারত। ফলে তাদের স্কোর বোর্ডটা খুব বড় হতে পারেনি। মোস্তাফিজ ৫৯ রানে নিয়েছেন ৫ উইকেট। তবে ওপেনার রোহিত শর্মার সেঞ্চুরিটা বড় পুঁজির মঞ্চ গড়ে দেয় ভারতকে। রোহিতের ইনিংস নিয়ে কোহলির মূল্যায়ন, ‘আমার মনে হয় ওয়ানডেতে সেই এখন সেরা ব্যাটসম্যান। ও যখন ভালো খেলে তখন বাকিদের মাঝে আত্মবিশ্বাস চলে আসে।’