ধর্ষণের যথার্থ প্রমাণ মেলেনি নেইমারের বিরুদ্ধে

ghk2wn3zuhaj5d38c5a2b385bরোনালদোর মতো ধর্ষণ অভিযোগ উঠেছিল ব্রাজিলীয় তারকা নেইমারের বিরুদ্ধেও। ব্রাজিলিয়ান মডেল নাজিলা ত্রিনদাদে ২৭ বছর বয়সী স্ট্রাইকারের বিরুদ্ধে এই অভিযোগ করেছিলেন গত জুন মাসে। পুলিশি তদন্ত শেষ হওয়ার পর অবশ্য তেমন কিছু পাননি তারা। যথার্থ প্রমাণের অভাবে স্থগিত হয়ে গেছে মামলাটি!

সাও পাওলোর অ্যাটর্নি জেনারেল অফিস জানায় যথার্থ প্রমাণের অভাবে তারা মামলাটি স্থগিত করেছেন। কিন্তু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রসিকিউটররা।

ব্রাজিলীয় মডেল নাজিলা অভিযোগ করেছিলেন নেইমার তাকে ধর্ষণ করেছেন প্যারিসের একটি হোটেলে। নেইমার অবশ্য শুরু থেকেই অভিযোগটি অস্বীকার করে আসছিলেন। নেইমারের মুখপাত্র অবশ্য এমন ঘোষণার পর কোনও মন্তব্য করেননি।

ধর্ষণের এই অভিযোগ নিয়ে স্থানীয়ভাবে বিষয়টি কম জল গড়ায়নি। ব্রাজিলের স্থানীয় সংবাদ মাধ্যমে তা শিরোনাম হয়েছে বেশ কয়েকবার। নেইমার নিজেও ইন্সটাগ্রামে ভিডিও পোস্ট করে দাবি করেছিলেন, সেই নারীর সঙ্গে তার কথোপকথনের হোয়াটসঅ্যাপ ম্যাসেজ জনসম্মুখে প্রকাশ করেন তিনি। সেখানে দাবি করেন বাধ্য হয়েই তা প্রকাশ করেছেন, কারণ তিনি কোনও ভুল কিছু করেননি।

এরপর নাজিলাও থেমে থাকেননি। একটি টিভিতে ইন্টারভিউ দিয়ে দুজনের মাঝে বিতণ্ডার একটি ভিডিও প্রকাশ করেছিলেন। পরে পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও এনেছিলেন তিনি। এ ঘটনায় পুলিশও তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে। বিতর্কিত ঘটনার কারণে সেই মডেলকে বেশ কয়েকজন আইনজীবী ফিরিয়ে দিয়েছিলেন!-বিবিসি।