বাংলা ট্রিবিউনে ফাঁস হওয়া খবর নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড়

সম্প্রতি আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু)-এর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাপক ধরমবীর সিং যাদব ও ভারতীয় ক্রিকেট বাজিকরের গোপন অডিও প্রকাশ করেছে বাংলা ট্রিবিউন। এরই সূত্র ধরে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

মঙ্গলবার এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে এনডিটিভি, জি নিউজ, আইএএনএস লাইভ (ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস), বিজনেস স্ট্যান্ডার্ড, উড়িষা টাইমস, দ্য ইন্ডিয়ান রিপাবলিক, পাক প্যাশন ডট নেট, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ইত্যাদি। সংবাদটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে ভারতের শীর্ষ সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

প্রকাশিত সংবাদগুলোতে অতনু-যাদবের কথোপকথনের পুরো স্ক্রিপ্টের ইংরেজি অনুবাদও প্রকাশ করেছে গণমাধ্যমগুলো।

এ বিষয়ে ধরমবীর সিং যাদবের কাছে যোগাযোগ করেছিল সংবাদ সংস্থা আইএএনএস। তাদেরকে যাদব বলেছেন, “আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাইনা। আপনারা আইসিসির সঙ্গে যোগাযোগ করুন।”

তবে সংবাদ প্রকাশ করলেও ভুলবশত অনলাইন নিউজ পোর্টালের স্থলে তারা বাংলা ট্রিবিউনকে ঢাকাভিত্তিক টিভি চ্যানেল হিসেবে উপস্থাপন করেছে।

প্রকাশিত সংবাদের লিংক

দ্য হিন্দু

এনডিটিভি

বিজনেস স্ট্যান্ডার্ড

জি নিউজ

নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

পাক প্যাশন

ক্রিকেট কান্ট্রি

ডিএনএইন্ডিয়া
টেলিগ্রাফইন্ডিয়া