সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে কলকাতার জয়

সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের ছুঁড়ে দেওয়া ১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রবিন উত্থাপার ৩৯ বলে ৬৭ ও সাকিবের অপরাজিত ২১ বলে ৪৬ রানের ইনিংসে ভর করে ২ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় নাইটরা। এর আগে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে চেন্নাই ১৫৪ রান করে। এর মধ্যে সর্বোচ্চ রায়না ৬৫, ম্যাককুলাম ২৮, প্লেসিস ২৩ ও মহেন্দ্র সিং ধোনি ২১ রান করেন। তবে গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের পক্ষে সাকিব দুটি উইকেট আদায় করে নিলেও এ ম্যাচে ৪ ওভারে ৩০ রান দিয়েও কোন উইকেট পান নি তিনি। মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে চেন্নাইয়-কলকাতা নাইট রাইডার্সের দিবা-রাত্রির এ ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচে টসে জিতে প্রথমেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেছে নেন নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর।