বিপিএলে স্পট ফিক্সিংয়ের দায়ে অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ হয়েছেন মোহাম্মদ অাশরাফুল। এমন অবস্থাতে অান্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলার সুযোগ পেয়েছেন সাবেক এই অধিনায়ক! সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত টি-টোয়েন্টি টুর্নামেন্টে খোদ যুক্তরাষ্ট্রের ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ইউএসএসিএ) অনুমতিতেই এ খেলার সুযোগ পেয়েছেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে ক্রিকইনফোকে ইউএসএসিএর নির্বাহী সম্পাদক বেইলি জানান, তারা জানতেন না টুর্নামেন্টে কোনো নিষিদ্ধ ক্রিকেটার পারফর্ম করছে। এমনকি এও স্বীকার করে নিয়েছেন টুর্নামেন্টের অায়োজকরাই তাদের কাছ থেকে এর অনুমোদন নিয়েছেন। উল্লেখ্য, ২৩ থেকে ২৬ মে পর্যন্ত অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে পেগাসাসের হয়ে খেলেছেন অাশরাফুল। তবে সেমিফাইনালেই এলএ ক্যাভালিয়ার্সের কাছে হেরে যায় তার দল।