বিশ্বকাপের আগে দুর্দান্ত পারফর্মেন্স দিয়ে প্রস্তুতি পর্ব শেষ করেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। এল সালভাদরকে ২-০ গোলে হারিয়েছে লা রোজারা। শনিবারের ম্যাচে চোট কাটিয়ে ফিরেছেন ব্রাজিলীয়ান বংশোদ্ভূত কস্তা। ফিরেই দুর্দান্ত পারফর্মেন্স করেছেন তিনি। শুরুর দিকে তাকে ফাউল করায় পেনাল্টির সুযোগ পেয়েছিল স্পেন। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে পারেননি সেস্ক ফ্যাবিগ্রাস। তবে সুযোগ ঠিকই কাজে লাগিয়েছেন বদলি স্ট্রাইকার ডেভিড ভিয়া। ৬০ ও ৮৭ মিনিটে জোড়া গোল করেছেন তিনি। অপর ম্যাচে হন্ডুরাসে ধাক্কা খেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। গোল শূন্য ড্র করেছে তারা। ম্যাচে দুটি সুযোগ পেয়েও গোল করতে পারেননি স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ।