বিশ্বকাপে 'ভেনিশিং স্প্রে'র প্রথম ব্যবহার

ফিফা বিশ্বকাপে এবারের অাসরে অনেক কিছুই যুক্ত হচ্ছে নতুন করে। এমনই এক যোগ হওয়া নাম 'ভেনিশিং স্প্রে'। ফ্রি কিক নিতে খেলোয়াড়দের নির্দিষ্ট গণ্ডির মধ্যে বাঁধতেই এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছে এই বায়বীয় রং। শুক্রবার রাতে ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচে প্রথমার্ধে ব্রাজিলের পক্ষে একটি ফ্রি কিক দেওয়ার পরই এ স্প্রে ব্যবহার করেন জাপানি রেফারি ইয়ুশি নিশিমুরা। প্রথমে বলের চারদিকে এর ব্যবহারের পরই রক্ষণের মানব দেয়ালের সামনে অারেকবার স্প্রের ব্যবহার করেন ওই রেফারি। এর বিশেষত্ব হলো, এই রংয়ের প্রভাব ঘাসের ওপর থাকে এক মিনিট। এর অাগে ব্রাজিলীয় ও অার্জেন্টাইন ফুটবলে কয়েক মওসুমে ব্যবহৃত হলেও ফিফার বড় টুর্নামেন্টে এটি এবারই প্রথম ব্যবহৃত হলো।