জিতবে ব্রাজিল, বলছে কচ্ছপ!

মাথামোটা এক কচ্ছপ ইশারায় বলছে, ব্রাজিলই জিতবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে। ক্রোয়েশিয়ার বিপক্ষে আজকেই সাও পাওলোর আরিনা স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিক ব্রাজিল।

৩২ দেশের এই মহাযজ্ঞ নিয়ে স্বাভাবিকভাবেই উত্তেজিত সারা বিশ্ব। এই উত্তেজনার বাইরে নয় মধ্য আমেরিকার ছোট্ট দেশ এল সালভাদর। সে দেশের উত্তরাঞ্চলের প্রাইয়া ডো ফরতে নামের উপকূলীয় গ্রামে আয়োজন করা হয় 'প্রাণী দৈববাণীর'। সেখান থেকেই জানা গেছে আজকের খেলায় জিতছে ব্রাজিল।

কাবেকাও বা বড় মাথা নামের ২৫ বছর বয়সী একটি কচ্ছপকে তিন রকমের খাবার দেওয়া হয় গত বুধবার। ব্রাজিল, ক্রোয়েশিয়ার পতাকা এবং একটি ফুটবলের উপর রাখা মাছ খেতে দিলে কচ্ছপটি বেছে নেয় ব্রাজিলের পতাকার ওপর রাখা মাছ। এতে ধরে নেয়া হচ্ছে আজকের খেলায় ব্রাজিল জিতবে। ফুটবলের উপর রাখা মাছ খেলে খেলা ড্র হবার ইশারা বলেই ধরে নেওয়া হত।

উল্লেখ্য, প্রাণীর ভবিষ্যতবাণী বিষয়টি বিশ্বকাপ ফুটবলের ক্ষেত্রে নতুন নয়। ২০১০ এর বিশ্বকাপে ব্যবহৃত হয়েছিল একটি অক্টোপাস।