আশা জাগিয়েও শেষ পর্যন্ত পারলো না জাপান। প্রথমার্ধে এগিয়ে থেকেও অাফ্রিকার গতিময় ফুটবলের কাছে ২-১ গোলে হেরে গেলো এশিয়ার দল জাপান। দ্বিতীয়ার্ধে মাত্র দু মিনিটের ব্যবধানে পরপর দুটি গোল হজম করেন হোন্ডা, আতসুতো উচিদারা। প্রথমার্ধে জাপানের পক্ষে খেলার ১৬ মিনিটে প্রথম গোল করেন কাইসুক হোন্ডা। এরপর অাইভরিকোস্ট এর জোকোরা, বামবা সুলাইমানরা বারবার জাপানের গোলপোস্টে হানা দিলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলেন না কেউই। অন্যদিকে জাপানও মাঝে মাঝেই অাক্রমণ শানাতে থাকে অাইরিকোস্টের রক্ষণভাগে। অবশেষে দ্বিতীয়ার্ধে এসে সাফল্য পায় তারা। খেলার ৬৪ ও ৬৬ মিনিটে পরপর দুই গোল করেন অাইভরিকোস্টের উইলফ্রাইড বনি ও শিনজি কাগাওয়ার। অার এতেই প্রথম খেলায় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে অাফ্রিকান দেশটি। এ ম্যাচের শুরুতে নামেননি আইভরিকোস্টের অন্যতম সেরা খেলোয়াড় দিদিয়ের দ্রগবা। পরে তিনি অবশ্য বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন।