শেষ রক্ষা হলো না রুনিদের

উত্তেজনাপূর্ণ খেলার প্রথমার্ধে ১ গোলে পিছিয়ে পড়ার ৪ মিনিটের মাথায় গোল শোধ করে খেলায় ফিরতে পারলেও শেষ রক্ষা হলো না রুনিদের। ইতালির বিপক্ষে ডেথ গ্রুপের ম্যাচে ২-১ গোলে হারতে হল শেষ পর্যন্ত। খেলার ৫০ মিনিটে মারিও বালোতেল্লির হেডে করা গোলে জয়ী হয়ে মাঠ ছাড়ে ইতালি। খেলার ৩২ মিনিটে ক্লদিও মারকিজিও'র গোলে এগিয়ে যায় ইতালি। এগিয়ে যাওয়ার ৪মিনিটের মাথায় ড্যানিয়ে স্টুরিজের গোলে খেলায় সমতা ফেরায় ইংল্যান্ড। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলের সমতায়। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ৫ মিনিটে বালোতেল্লির হেডে করা গোলে আবার এগিয়ে যায় ইতালি। গোল শোধ করতে মরিয়া চেষ্টা করলেও কোন গোল আদায় করতে পারেনি ইংল্যান্ড। বারবার রুনিদের আক্রমন রুখে দিয়েছে ইতালির রক্ষণভাগ। এর আগে, বিশ্বকাপের সবচেয়ে কঠিন গ্রুপ হিসেবে বিবেচিত ‘ডি‘ গ্রুপের দ্বিতীয় খেলায় মাঠে নেমেছে ইতালি ও ইংল্যান্ড। সোমবার স্থানীয় সময় ভোর ৪টায় মানুসের এরেনা অ্যামেজোনা সেটডিয়ামে এ খেলা শুরু হয়। ‘ডি’ গ্রুপে গ্রুপের প্রথম ম্যাচে উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে কোস্টারিকা।