'বি' গ্রুপের সেই স্পেন-নেদারল্যান্ডস ম্যাচ যারা দেখেছেন। অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস ম্যাচ দেখে তারা হয়তো ঘুরে ফিরে একটি প্রশ্নের উত্তরই খুঁজছেন। কোথায় গেলো টোটাল ফুটবলের সেই কমলা রং? সেই ম্যাচেই বুধবার অস্ট্রেলিয়ার কাছে ৩-২ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে লুই ফন গালের শিষ্যরা। এ ম্যাচে আগের ম্যাচের মতো রং ছড়াতে পারেনি ফন পার্সি-রোবেনরা। শুরুতে ২০ মিনিটে রোবেনের গোলে এগিয়ে ছিল ডাচরা। কিন্তু ২১ মিনিটে সকারু সৈনিক টিম কাহিলের গোলে সমতায় ফেরে পুঁচকে অস্ট্রেলিয়া। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও ডাচদের ওপর চেপে খেলেছে অস্ট্রেলিয়া। যার ফলে দ্বিতীয়ার্ধের জেডিনাকের গোলে (৫৪ মিনিট ) ২-১ ব্যবধানে এগিয়ে ম্যাচে উত্তেজনার রেণু ছড়াতে থাকে সকারুরা। কিন্তু ৫৮ মিনিটে ডাচ অধিনায়কের গোলে উবে যায় সেই উত্তেজনা। সমতায় ফেরে নেদারল্যান্ডস। ৬৮ মিনিটে ডিপেইর শেষ গোলেই ডাচদের জয়ের নির্ধারক দাঁড়ায় শেষ পর্যন্ত। নেদারল্যান্ডস জয় পায় ৩-২ ব্যবধানের।