আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে কলম্বিয়া। ফের কলম্বিয়ার জয়ের নায়ক জেমস রদ্রিগেজ। গ্রিসের বিপক্ষে আলো ছড়ানোর পর আইভরি কোস্টের বিপক্ষেও জ্বলে উঠলেন ২২ বছর বয়সী মোনাকোর এই ফরোয়ার্ড। তাতেই আফ্রিকান হাতিদের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে কলম্বিয়া। গ্রুপ পর্বে নিজেদের দুই ম্যাচে দুই জয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠাও নিশ্চিত ল্যাতিন অ্যামেরিকার দলটির। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৩০ মিনিট না পেরোতেই ৩ গোল হয়েছে কলম্বিয়া-আইভরিকোস্ট ম্যাচে। পর পর দুই দুটি গোল হজম করার পর আইভরিকোস্ট তারকা জারভিনহো এক গোল পরিশোধ করে দলকে খেলায় ফিরিয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টায় ব্রাজিলের ব্রাসিলিয়ায় ম্যাচটি শুরু হয়। খেলার শুরু থেকেই দু’দলের আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। দু’দলই বেশকিছু সুযোগ তৈরি করে কাজে লাগাতে ব্যর্থ হয়। তবে খেলার ২৮ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন কলম্বিয়ার স্ট্রাইকার গুতিয়ারেজ। জেমস রড্রিগেজের দেওয়া পাস ডিবক্সের ভেতরে পেয়েও গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি গুতিয়ারেজ। তার দুর্বল শট লক্ষ্যভ্রষ্ট হলে কলম্বিয়া গোলবঞ্চিত হয়। এরপর ৩৩ মিনিটে গ্রাডেল কলম্বিয়া ডিফেন্ডারদের কাটিয়ে বক্সের ভেতরে ঢুকে পড়েন। তার জোরালো শট কলম্বিয়ার সতর্ক গোলরক্ষক অসপিনা আটকে দেন। খেলার ৪০ মিনিট সময় পর্যন্ত বল পজেশনে দু’দলই সমানে সমানে লড়ছে। তবে মাঝ মাঠে ইয়াইয়া তোরের শক্তিশালী উপস্থিতি তুলনামূলকভাবে আইভরিকোস্টকে এগিয়ে রাখে। ৬৪ মিনিটে জুয়ান কুয়াদ্রাদোর কর্নার কিক থেকে গোল করতে ভুল করেননি জেমস রড্রিগেজ। তার গোলে ১-০ তে এগিয়ে কলম্বিয়া। খেলার ৭০ মিনিটে কলম্বিয়ার তরুণ স্ট্রাইকার কুয়েন্তেরো ২-০ গোলের লিড এনে দেন দলকে। গুতিয়ারেজের কাছ থেকে বল পেয়ে একক প্রচেষ্টায় গোল করেন কুয়েন্তেরো। ৭৩ মিনিটের ঘটনা, অনিন্দ্য সুন্দর একটি গোলে আইভরি কোস্টকে ম্যাচে ফিরিয়ে আনেন জারভিনহো। কিন্তু, শেষ ১৭ মিনিটে প্রাণান্ত চেষ্টা চালিয়েও খেলার ফল আর বদলে দিতে পারেনি আফ্রিকার হাতিরা। ফলে এই গ্রুপের শেষ ম্যাচে রানার্স আপের লড়াইটা হতে যাচ্ছে দেখার মতো।