আগস্টের পর শুরুর একাদশে ডাক পেয়ে পুলিসিক প্রিমিয়ার লিগে প্রথমবার জালের দেখা পেলেনই, একই সঙ্গে হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছেন পুরো ম্যাচে। তার এমন পারফরম্যান্সের কৃতিত্ব নিতেই পারেন ব্লুজদের কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। প্রথমার্ধেই জোড়া গোলের দেখা পান পুলিসিক। ২১ মিনিটে প্রথম ও ৪৫ মিনিটে করেন দ্বিতীয় গোল।
যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার তৃতীয় গোল যোগ করেন বিরতির পর। ৫৬ মিনিটে কর্নার কিক থেকে পাওয়া বলে হেড করেন। দুই মিনিট পর চতুর্থ গোলটি করেন উইলিয়ান। শেষ দিকে দুটি গোল শোধ দিয়ে কিছুটা রোমাঞ্চ ছড়িয়েছিল বার্নলি।
এই জয়ের ফলে লিগে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চারে রইলো চেলসি। ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।