সুপার ওভারে সিরিজ ইংল্যান্ডের

Engসিরিজের শেষ টি-টোয়েন্টিতেও হারল পাকিস্তান। সোমবার সুপার ওভারে জিতে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ ঘরে তুলেছে ইংল্যান্ড।

সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৪ রান করে ইংল্যান্ড। জবাবে ৭ উইকেটে ১৫৪ রানে থামে পাকিস্তান।

লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিড উইলির দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ১১ রানের মধ্যে সাজঘরে ফেরেন আহমেদ শেহজাদ, রাফাতুল্লাহ মোহাম্মদ ও মোহাম্মদ হাফিজ।

এরপর মোহাম্মদ রিজওয়ানের (২৪) সঙ্গে ৩৯ রানের জুটিতে প্রাথমিক প্রতিরোধ গড়েন শোয়েব। তবে রিজওয়ানের ফিরতি ক্যাচ নিয়ে পাকিস্তানের প্রতিরোধ ভাঙেন আদিল রশিদ। আকমলের দ্রুত বিদায় পাকিস্তানকে চাপে ফেলে। কিন্তু আফ্রিদির সঙ্গে ৬৮ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে আনেন শোয়েব। আর বিপজ্জনক হয়ে উঠা এই জুটি ভাঙেন উইলি।

১৯.৫ ওভারে শোয়েব মালিককে ফেরান ওকস। বিদায় নেওয়ার আগে ৭৫ রান করেন তিনি। ওকসের শেষ বলের বাই রানের ফলে খেলা গড়ায় সুপার ওভারে।

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন উইলি। ম্যাচ সেরা হন শোয়েব মালিক।

/এফআইআর/